জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখা। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নগরীর মিশনপাড়া এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, ধারাবাহিকভাবে জনগণের ওপর জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বারবার বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় এ ধরনের মূল্যবৃদ্ধি অযৌক্তিক বলে দাবি করেন তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সাধারণ মানুষ তাদের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হবে। সরকারকে দ্রুত জ্বালানি তেল ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
ইসলামী ব্যাংক প্রসঙ্গেও বক্তব্য দেন মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, ব্যাংকটির অর্থ লুটপাটের সঙ্গে জড়িতদের পুনর্বহালের চেষ্টা উদ্বেগজনক। ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ব্যাংকটির আমানতকারী ও শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান।
সমাবেশে বক্তারা জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতির পরিপন্থী বলে উল্লেখ করেন। তারা সতর্ক করে বলেন, জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ূম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ অন্যান্য

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন