সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে হরিজন বা দলিত সম্প্রদায় নিজ সমাজেই নানা বৈষম্য ও অবহেলার শিকার। এমনকি ধর্মীয় উৎসব ও পূজা-পার্বণেও এর প্রতিফলন দেখা যায়। এই বাস্তবতায় গত পাঁচ বছর ধরে নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়া হকার্স মার্কেটের পেছনে দাসপাড়া এলাকায় আলাদাভাবে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করে আসছে হরিজন সম্প্রদায়।
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তাঁর গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদের সার্বিক সহযোগিতায় দুর্গাপূজার আয়োজন করা হয়।
শনিবার বিকেলে দাসপাড়া মাঠে হরিজন সম্প্রদায়ের আয়োজিত দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। পূজা-অর্চনার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে হরিজন সম্প্রদায়ের মানুষের হাতে উপহারসামগ্রী তুলে দেন তিনি।
উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে হরিজন সম্প্রদায়ের নেতা নারায়ণ রবি দাস বলেন, “পূজায় আমাদের সম্প্রদায়ের লোকজন বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে যখন বৈষম্যের শিকার হতেন, তখন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ আমাদের পাশে এসে দাঁড়ান। তাঁর সাহস ও প্রত্যক্ষ সহযোগিতায় চলতি বছরসহ টানা পাঁচ বছর ধরে আমরা আলাদাভাবে দুর্গাপূজা উদ্যাপন করতে পারছি।”
অনুষ্ঠানে হরিজন সম্প্রদায়ের ৬০টি পরিবারের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বিভিন্ন উপহার তুলে দেন সাবেক কাউন্সিলর খোরশেদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলিত সম্প্রদায়ের নেতা স্বপন রবি দাস, সোহেল রবি দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের কারণে টিম খোরশেদ ইতিমধ্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছে। করোনাকালে মৃত ব্যক্তিদের দাফন কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি সম্প্রতি বিনা মূল্যে তিন চাকার অ্যাম্বুলেন্স সেবা চালু করে আবারও আলোচনায় এসেছে সংগঠনটি।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন