বি পি নিউজ ২৪

জিয়ার স্মরণে সপ্তাহব্যাপী কর্মসূচিতে অর্ধশতাধিক স্পটে অংশ নিলেন আশা

প্রকাশ : ০৬ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জিয়ার স্মরণে সপ্তাহব্যাপী কর্মসূচিতে অর্ধশতাধিক স্পটে অংশ নিলেন আশা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কোরআন খতম, দোয়া মাহফিল ও গরীবভোজসহ নানা কর্মসূচি সম্পন্ন হয়েছে।

শনিবার (৬ জুন) বন্দর উপজেলা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রায় অর্ধশতাধিক স্পটে গিয়ে কর্মসূচির উদ্বোধন ও অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের ব্যক্তিগত রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।

কর্মসূচির আওতায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দি, ঘারমোড়া ও হাজীপুরসহ বিভিন্ন এলাকা এবং নগরীর ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের একাধিক স্থানে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া ১৯-২০-২১ নম্বর ওয়ার্ডে সাবেক নারী কাউন্সিলর ও মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজওয়ানা হক সুমির সভাপতিত্বে বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে ২২ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল এবং ২৫ নম্বর ওয়ার্ডে স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগে গরীবদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৬ জুন ২০২৬

জিয়ার স্মরণে সপ্তাহব্যাপী কর্মসূচিতে অর্ধশতাধিক স্পটে অংশ নিলেন আশা

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কোরআন খতম, দোয়া মাহফিল ও গরীবভোজসহ নানা কর্মসূচি সম্পন্ন হয়েছে।

শনিবার (৬ জুন) বন্দর উপজেলা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রায় অর্ধশতাধিক স্পটে গিয়ে কর্মসূচির উদ্বোধন ও অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের ব্যক্তিগত রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।

কর্মসূচির আওতায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দি, ঘারমোড়া ও হাজীপুরসহ বিভিন্ন এলাকা এবং নগরীর ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের একাধিক স্থানে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া ১৯-২০-২১ নম্বর ওয়ার্ডে সাবেক নারী কাউন্সিলর ও মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজওয়ানা হক সুমির সভাপতিত্বে বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে ২২ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল এবং ২৫ নম্বর ওয়ার্ডে স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগে গরীবদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ