বি পি নিউজ ২৪

গরমের দিনে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই নারায়নগঞ্জে,পানি সংকট ও গরমে নাকাল মানুষ

প্রকাশ : ০৮ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গরমের দিনে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই নারায়নগঞ্জে,পানি সংকট ও গরমে নাকাল মানুষ
ছবি: সংগৃহীত

তীব্র গরমের মধ্যে হঠাৎ দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছেন নারায়ণগঞ্জের বাসিন্দারা। রোববার (৭ জুন) সকালে রাজধানীর হাসনাবাদ ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ার পর শহর ও জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর প্রভাবে ঘরোয়া কাজ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য পর্যন্ত নানা কার্যক্রম ব্যাহত হয়।

বিদ্যুৎ না থাকায় অনেক এলাকায় পানির মোটর চালানো সম্ভব হয়নি। ফলে বাসাবাড়িতে পানি সংকট দেখা দেয়। একই সঙ্গে প্রচণ্ড গরমে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। অনেকে বিকল্প বিদ্যুৎব্যবস্থা ব্যবহার করলেও দীর্ঘ সময় পর সেগুলোর ব্যাকআপও শেষ হয়ে যায়।

বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে গ্রিড উপকেন্দ্রের একটি সঞ্চালন লাইন ছিঁড়ে পাশের আরেকটি লাইনের ওপর পড়ে। এতে পুরো ব্যবস্থায় প্রযুক্তিগত জটিলতা তৈরি হয় এবং নারায়ণগঞ্জের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

চাষাঢ়া এলাকার বাসিন্দা আরিফ হোসেন বলেন, সকাল থেকে বিদ্যুৎ না থাকায় বাসার পানির ট্যাংক ভর্তি করা যায়নি। আইপিএসের চার্জও শেষ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যদের গরমে কষ্ট করতে হচ্ছে। রান্নাসহ প্রয়োজনীয় অনেক কাজও আটকে গেছে।

একই ধরনের ভোগান্তির কথা জানিয়ে আল্লামা ইকবাল রোডের বাসিন্দা আনিছুর রহমান বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বাসার বয়স্ক সদস্য ও শিশুদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। প্রচণ্ড গরমে ঘরের ভেতরে থাকা কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে ডিপিডিসির নারায়ণগঞ্জ পশ্চিম জোনের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, গ্রিড উপকেন্দ্রে সৃষ্ট ত্রুটি শনাক্তের পর দ্রুত মেরামত কাজ শুরু করা হয়। বিকেল নাগাদ কাজের বড় অংশ সম্পন্ন হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তবে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক গ্রাহক। তাদের দাবি, এমন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিকল্প ব্যবস্থা ও নজরদারি বাড়ানো না হলে ভবিষ্যতেও একই ধরনের ভোগান্তির শিকার হতে হবে সাধারণ মানুষকে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৮ জুন ২০২৬

গরমের দিনে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই নারায়নগঞ্জে,পানি সংকট ও গরমে নাকাল মানুষ

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ