তীব্র গরমে জনজীবন যখন অতিষ্ঠ, তখন পথচারী, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। সোমবার (৮ জুন) দুপুরে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল এলাকা এবং নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সুপেয় পানি ও হাতপাখা বিতরণ করা হয়।
রেড ক্রিসেন্টের ইয়ুথ গ্রুপের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এবং রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের উপদেষ্টা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
কর্মসূচিতে তিনি বলেন, চলমান তাপপ্রবাহে সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ, রিকশাচালক ও সাধারণ পথচারীরা। তাদের কষ্ট কিছুটা কমাতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা মাঠে নেমে পানি ও হাতপাখা বিতরণ করছেন। সমাজের সামর্থ্যবান মানুষদেরও এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় হাসপাতালের সামনে চিকিৎসা নিতে আসা রোগী, তাদের স্বজন এবং সাধারণ মানুষকে সুপেয় পানি ও হাতপাখা দেওয়া হয়। অনেকেই এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা শুধু হাসপাতাল এলাকাতেই নয়, নগরীর আরও কয়েকটি ব্যস্ত এলাকায় একই কর্মসূচি পরিচালনা করেন। বিতরণ কার্যক্রমে সংগঠনের ইয়ুথ গ্রুপের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন