নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক আবিদ রহমানের সঙ্গে বিয়ে হয়েছে একই সংগঠনের মুখ্য সংগঠক আফসানা আহমেদের। বুধবার (১০ জুন) নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তারা।
বিয়ের খবর প্রকাশের পর নিজেদের পোস্টের মন্তব্যে একটি বার্তা পিন করে আবিদ রহমান ও আফসানা আহমেদ লিখেন,
“দুঃখিত, বিষয়টি আগে কাউকে জানানো হয়নি। আমাদের বিয়ে অনেক আগেই সম্পন্ন হয়েছে, শুধু আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করা হয়নি।
অনুগ্রহ করে এটিকে বাল্যবিবাহ, জোরপূর্বক বিয়ে বা এ ধরনের কোনো ভুল ট্যাগ দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না।
আর আমার আইডিতে যারা বিভিন্ন মতাদর্শের বা রাজনৈতিক সংগঠনের সমর্থক আছেন, তাদের প্রতি অনুরোধ—এখানে এসে অপ্রয়োজনীয় গালাগালি বা নেতিবাচক মন্তব্য করবেন না।
সবার কাছে দোয়া চাই, যেন আমাদের আগামী দিনগুলো শান্তি, সুখ ও কল্যাণে কাটে।”
এদিকে, আফসানা আহমেদের পোস্টে নারায়ণগঞ্জ জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব আলিফ দেওয়ান মন্তব্য করে “বাল্য বিবাহ” লিখলে তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
বিয়ের খবর প্রকাশের পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন