বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক ও মেসেঞ্জারের সেবা আবারও স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে ব্যবহারকারীরা মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মগুলোতে পুনরায় নির্বিঘ্নে প্রবেশ করতে সক্ষম হন।
এর আগে সন্ধ্যা ৭টার পর হঠাৎ করেই ফেসবুক ও মেসেঞ্জারে বৈশ্বিক প্রযুক্তিগত বিভ্রাট দেখা দেয়। এতে অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করতে গিয়ে ব্যাপক সমস্যায় পড়েন লাখো ব্যবহারকারী। এমনকি অনেকের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়, যদিও তারা আগে থেকেই লগইন অবস্থায় ছিলেন।
পরবর্তীতে রাত ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশে ধীরে ধীরে সেবা স্বাভাবিক হতে শুরু করে। তবে এই সাময়িক বিভ্রাটের পেছনে ঠিক কী কারণ ছিল, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি মেটা।

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন