বি পি নিউজ ২৪

এনডিএ চেয়ারম্যান হিসেবে রাজীবের নতুন যাত্রা

প্রকাশ : ১২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এনডিএ চেয়ারম্যান হিসেবে রাজীবের নতুন যাত্রা
ছবি : মাশকুল ইসলাম রাজীব

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) প্রথম চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সরকারি তোলারাম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজীব।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮(১) অনুযায়ী মাশুকুল ইসলাম রাজীবকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। যোগদানের দিন থেকে তার এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।

এতে আরও বলা হয়েছে, নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

নিয়োগের খবর প্রকাশের পর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানান মাশুকুল ইসলাম রাজীব। তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ অর্জন শুধু তার ব্যক্তিগত নয়; বরং সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতার ফল।

পোস্টে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে উল্লেখ করেন, তাঁর দিকনির্দেশনা ও আস্থার কারণেই এ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।

সবশেষে রাজীব সবার কাছে দোয়া কামনা করে বলেন, তিনি যেন সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে এ দায়িত্ব পালন করতে পারেন এবং নারায়ণগঞ্জবাসীর কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে সক্ষম হন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

এনডিএ চেয়ারম্যান হিসেবে রাজীবের নতুন যাত্রা

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ