বি পি নিউজ ২৪

আসন্ন ইউপি নির্বাচনে বক্তাবলীতে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা হালিম আজাদ বেপারী

প্রকাশ : ১৫ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আসন্ন ইউপি নির্বাচনে বক্তাবলীতে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা হালিম আজাদ বেপারী

আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ বেপারী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বক্তাবলী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

বক্তাবলীর কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, রাজনীতিবিদ ও ক্রীড়ানুরাগী হালিম আজাদ বেপারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বক্তাবলী ইউনিয়নবাসীকে নির্বাচনী সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বিপি নিউজকে বলেন, "ইনশাআল্লাহ, এলাকাবাসীর কল্যাণে ব্যাপকভাবে কাজ করতে হলে জনপ্রতিনিধি হওয়া প্রয়োজন। জনপ্রতিনিধি হলে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও সহজভাবে বাস্তবায়ন করা যায়।"

তিনি আরও বলেন, "আমি বক্তাবলী ইউনিয়নের মানুষের স্বার্থে শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, খেলাধুলার প্রসার, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।"

বর্তমান যুবসমাজ মাদকের ভয়াবহ থাবায় ধ্বংসের মুখে উল্লেখ করে তিনি বলেন, "বক্তাবলীকে মাদকমুক্ত করতে আমি সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করবো। যুবসমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে সুপথে ফিরিয়ে আনতে কাজ করবো।"

হালিম আজাদ বেপারী বলেন, "আমি আশাবাদী, বক্তাবলী ইউনিয়নবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে তাদের সেবার সুযোগ করে দেবেন। আমি আমার প্রাণপ্রিয় বক্তাবলী ইউনিয়নবাসীর দীর্ঘায়ু, সুস্থতা ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।"

তিনি আরও বলেন, নির্বাচিত হলে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নত বক্তাবলী গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১৫ জুন ২০২৬

আসন্ন ইউপি নির্বাচনে বক্তাবলীতে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা হালিম আজাদ বেপারী

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ বেপারী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বক্তাবলী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

বক্তাবলীর কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, রাজনীতিবিদ ও ক্রীড়ানুরাগী হালিম আজাদ বেপারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বক্তাবলী ইউনিয়নবাসীকে নির্বাচনী সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বিপি নিউজকে বলেন, "ইনশাআল্লাহ, এলাকাবাসীর কল্যাণে ব্যাপকভাবে কাজ করতে হলে জনপ্রতিনিধি হওয়া প্রয়োজন। জনপ্রতিনিধি হলে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও সহজভাবে বাস্তবায়ন করা যায়।"

তিনি আরও বলেন, "আমি বক্তাবলী ইউনিয়নের মানুষের স্বার্থে শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, খেলাধুলার প্রসার, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।"

বর্তমান যুবসমাজ মাদকের ভয়াবহ থাবায় ধ্বংসের মুখে উল্লেখ করে তিনি বলেন, "বক্তাবলীকে মাদকমুক্ত করতে আমি সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করবো। যুবসমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে সুপথে ফিরিয়ে আনতে কাজ করবো।"

হালিম আজাদ বেপারী বলেন, "আমি আশাবাদী, বক্তাবলী ইউনিয়নবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে তাদের সেবার সুযোগ করে দেবেন। আমি আমার প্রাণপ্রিয় বক্তাবলী ইউনিয়নবাসীর দীর্ঘায়ু, সুস্থতা ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।"

তিনি আরও বলেন, নির্বাচিত হলে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নত বক্তাবলী গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ