নারায়ণগঞ্জের খেলাফত মজলিসের ফতুল্লা থানা শাখা পুনর্গঠন করা হয়েছে। সংগঠনের শূরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে আবুবকর সিদ্দীককে সভাপতি এবং মাওলানা শরীফ মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় জেলা মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত ফতুল্লা থানা শাখার শূরা বৈঠকে ২০২৫-২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন এ নেতৃত্ব নির্বাচন করা হয়।
সভায় জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ফতুল্লা থানা সহ-সভাপতি আব্দুল করীম মিন্টু, মাওলানা সাইদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাইফুল ইসলাম, উলামা সম্পাদক মুফতী মনিরুজ্জামান জাকির এবং বায়তুলমাল সম্পাদক হাফিজুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন