বি পি নিউজ ২৪

সরকার বদলালেও পরিস্থিতির পরিবর্তন হয়নি, সমালোচনায় আবদুল জব্বার

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সরকার বদলালেও পরিস্থিতির পরিবর্তন হয়নি, সমালোচনায় আবদুল জব্বার

সরকার বদলালেও পরিস্থিতির পরিবর্তন হয়নি, সমালোচনায় আবদুল জব্বার

সরকার গঠনের পর সাধারণ মানুষ যে পরিবর্তনের আশা করেছিল, তার প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার। তাঁর দাবি, বেকার যুবকদের কর্মসংস্থান, কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার বন্ধ, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ এবং জমি দখল বন্ধের মতো প্রত্যাশাগুলো পূরণ হয়নি।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর এলাকায় কৃষকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকার পরিবর্তনের পরও পরিস্থিতির মৌলিক কোনো পরিবর্তন হয়নি—এমন অভিযোগ তুলে আবদুল জব্বার বলেন, “শুধু বোতল ঠিক আছে, পানির পরিবর্তন হয়েছে।” তাঁর ব্যাখ্যা, রহমত উল্লাহর জায়গায় সমতুল্লাহ এসেছেন, কিন্তু ভেতরের বিষয়বস্তু আগের মতোই রয়ে গেছে। তাঁর ভাষায়, আগের মতোই এমন কিছু দল ও ব্যক্তি ক্ষমতায় রয়েছেন, যাঁরা পরিস্থিতি সামাল দিতে পারছেন না।

সাম্প্রতিক শ্রমিক আন্দোলন নিয়েও বক্তব্য দেন জামায়াতের এই নেতা। তিনি অভিযোগ করেন, শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের লোকজন অনুপ্রবেশ করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শ্রমিকদের ন্যূনতম বেতন-ভাতা নির্ধারণের পাশাপাশি আন্দোলনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জনগণের ভোটাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আবদুল জব্বার বলেন, মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি সরকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তা না হলে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না।

সভায় বক্তাবলী ইউনিয়নে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু বকর উপস্থিত ছিলেন। তাঁর নেতৃত্বে শতাধিক কৃষক ও শ্রমিক মতবিনিময় সভায় অংশ নেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সরকার বদলালেও পরিস্থিতির পরিবর্তন হয়নি, সমালোচনায় আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ