মাদক সেবনের অভিযোগে রূপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের নেতার ১৫ দিনের কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহমেদকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদক সেবনের অভিযোগে ডোপ টেস্টে তাঁর শরীরে মাদকের উপস্থিতি পাওয়ার পর এ দণ্ড দেওয়া হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। দণ্ডাদেশের পর তাঁকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে মাদক সেবনের অভিযোগে আলী আহমেদকে আটক করে পুলিশ। পরে তাঁর ডোপ টেস্ট করা হলে সেখানে মাদকের উপস্থিতি শনাক্ত হয় বলে জানা গেছে।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের সাজা পাওয়ার পাশাপাশি দলীয় পদও হারিয়েছেন আলী আহমেদ। তাঁকে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিবৃতিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন