নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকার মাধ্যমে ছেড়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সকালে আত্মীয়ের জিম্মায় তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, সজীবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে তথ্য পাওয়ায় তাকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক অনুসন্ধান শেষে আত্মীয়ের জিম্মায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে রোববার দুপুরে রাজধানী ঢাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে বিকেলে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পুলিশের একাধিক সূত্রের দাবি, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ ছিল। এসব অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
খাইরুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন। তবে আটকের পর তাকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নানা অনিয়মে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে খাইরুল ইসলাম সজীবকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন