সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের দায়িত্ব ও করণীয় নিয়ে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও ফলচক্র। আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ পূর্ব থানা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
"সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা" শীর্ষক এ অনুষ্ঠানে শিক্ষকদের নৈতিক মূল্যবোধ, আদর্শিক শিক্ষা এবং জাতি গঠনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার বিকল্প নেই।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে ফলচক্র অনুষ্ঠিত হয়। এতে আদর্শ শিক্ষক ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন