বি পি নিউজ ২৪

“অ্যাম্বুলেন্স প্রকল্প বাতিল করা হয়েছিল, তাই কোনো ফান্ড সংগ্রহ করা হয়নি।”- বক্তাবলি ওয়েলফেয়ার এসোসিয়েশন

অ্যাম্বুলেন্স প্রকল্পের অর্থ ও হিসাব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা-সমালোচনার পর এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বক্তাবলি ওয়েলফেয়ার এসোসিয়েশন।

আজ ১৬ জুলাই (বৃহস্পতিবার) সংগঠনের সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।

তিনি জানান, বক্তাবলি ওয়েলফেয়ার এসোসিয়েশন কোনো একক ব্যক্তি বা ব্যক্তির ইচ্ছায় পরিচালিত হয় না। সংগঠনের যেকোনো প্রকল্প বাস্তবায়নের আগে সাংগঠনিক সভার মাধ্যমে সদস্যদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিবৃতিতে বলা হয়, প্রায় এক যুগ আগে সংগঠনের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স ক্রয়ের পরিকল্পনা করা হয়েছিল। তবে পরবর্তীতে সময়, পরিস্থিতি ও সদস্যদের মতামত বিবেচনা করে প্রকল্পটি বাতিল করা হয়।

সংগঠনের দাবি, অ্যাম্বুলেন্স কেনার বিষয়ে আলোচনা হলেও প্রকল্পটি বাতিল হওয়ার কারণে কোনো তহবিল (ফান্ড) সংগ্রহ করা হয়নি। তাদের জানামতে সংগঠনের পক্ষ থেকেও কোনো সদস্য অ্যাম্বুলেন্সের নামে অর্থ সংগ্রহ করেননি।

এছাড়া সংগঠনটি জানায়, তাদের আর্থিক কার্যক্রম একজন নির্বাচিত কোষাধ্যক্ষ (ক্যাশিয়ার) পরিচালনা করেন। সভাপতি কিংবা সাধারণ সম্পাদক সরাসরি অর্থ লেনদেনে সম্পৃক্ত নন।

মতিউর রহমান ফকির আরও উল্লেখ করেন, সংগঠনের কোনো সদস্যের এ বিষয়ে কোনো অভিযোগ নেই। তবুও একটি মহল সামাজিক সংগঠনটির সম্মান ক্ষুণ্ন করতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, অ্যাম্বুলেন্স প্রকল্প বাস্তবায়ন না হলেও বক্তাবলি ওয়েলফেয়ার এসোসিয়েশন গত এক যুগ ধরে বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে ব্যাপক সুনাম অর্জন করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

সবশেষে তিনি সকলকে বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থেকে সত্য তথ্য জানার আহ্বান জানান এবং সংগঠনের স্লোগান তুলে ধরেন "এসো বন্ধু হাত ধরি, সুন্দর একটা সমাজ গড়ি।"

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

“অ্যাম্বুলেন্স প্রকল্প বাতিল করা হয়েছিল, তাই কোনো ফান্ড সংগ্রহ করা হয়নি।”- বক্তাবলি ওয়েলফেয়ার এসোসিয়েশন

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

অ্যাম্বুলেন্স প্রকল্পের অর্থ ও হিসাব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা-সমালোচনার পর এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বক্তাবলি ওয়েলফেয়ার এসোসিয়েশন।

আজ ১৬ জুলাই (বৃহস্পতিবার) সংগঠনের সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।

তিনি জানান, বক্তাবলি ওয়েলফেয়ার এসোসিয়েশন কোনো একক ব্যক্তি বা ব্যক্তির ইচ্ছায় পরিচালিত হয় না। সংগঠনের যেকোনো প্রকল্প বাস্তবায়নের আগে সাংগঠনিক সভার মাধ্যমে সদস্যদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিবৃতিতে বলা হয়, প্রায় এক যুগ আগে সংগঠনের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স ক্রয়ের পরিকল্পনা করা হয়েছিল। তবে পরবর্তীতে সময়, পরিস্থিতি ও সদস্যদের মতামত বিবেচনা করে প্রকল্পটি বাতিল করা হয়।

সংগঠনের দাবি, অ্যাম্বুলেন্স কেনার বিষয়ে আলোচনা হলেও প্রকল্পটি বাতিল হওয়ার কারণে কোনো তহবিল (ফান্ড) সংগ্রহ করা হয়নি। তাদের জানামতে সংগঠনের পক্ষ থেকেও কোনো সদস্য অ্যাম্বুলেন্সের নামে অর্থ সংগ্রহ করেননি।

এছাড়া সংগঠনটি জানায়, তাদের আর্থিক কার্যক্রম একজন নির্বাচিত কোষাধ্যক্ষ (ক্যাশিয়ার) পরিচালনা করেন। সভাপতি কিংবা সাধারণ সম্পাদক সরাসরি অর্থ লেনদেনে সম্পৃক্ত নন।

মতিউর রহমান ফকির আরও উল্লেখ করেন, সংগঠনের কোনো সদস্যের এ বিষয়ে কোনো অভিযোগ নেই। তবুও একটি মহল সামাজিক সংগঠনটির সম্মান ক্ষুণ্ন করতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, অ্যাম্বুলেন্স প্রকল্প বাস্তবায়ন না হলেও বক্তাবলি ওয়েলফেয়ার এসোসিয়েশন গত এক যুগ ধরে বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে ব্যাপক সুনাম অর্জন করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

সবশেষে তিনি সকলকে বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থেকে সত্য তথ্য জানার আহ্বান জানান এবং সংগঠনের স্লোগান তুলে ধরেন "এসো বন্ধু হাত ধরি, সুন্দর একটা সমাজ গড়ি।"

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ