বি পি নিউজ ২৪

ফ্যাসিবাদের দোসরদের কোনো ছাড় নয় : জুলাই শহীদ দিবসে এমপি আল আমিন

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফ্যাসিবাদের দোসরদের কোনো ছাড় নয় : জুলাই শহীদ দিবসে এমপি আল আমিন

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের ফলেই দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার পরিবেশ পেয়েছে। তাই তাঁদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্ব কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে বাস্তব পদক্ষেপের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

তিনি শহীদ পরিবার ও আহতদের সহায়তায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে নির্দিষ্ট কন্টাক্ট পারসন নিয়োগ, জুলাই স্মৃতিস্তম্ভের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, জুলাই-সংশ্লিষ্ট হত্যা মামলাগুলোর দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করা এবং শহীদ পরিবার ও আহতদের জন্য আস্থার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক ও ফ্যাসিবাদের দোসরদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ফ্যাসিবাদের দোসরদের কোনো ছাড় নয় : জুলাই শহীদ দিবসে এমপি আল আমিন

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের ফলেই দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার পরিবেশ পেয়েছে। তাই তাঁদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্ব কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে বাস্তব পদক্ষেপের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

তিনি শহীদ পরিবার ও আহতদের সহায়তায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে নির্দিষ্ট কন্টাক্ট পারসন নিয়োগ, জুলাই স্মৃতিস্তম্ভের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, জুলাই-সংশ্লিষ্ট হত্যা মামলাগুলোর দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করা এবং শহীদ পরিবার ও আহতদের জন্য আস্থার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক ও ফ্যাসিবাদের দোসরদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ