ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব-২০২৬। বর্ণাঢ্য এ আয়োজনে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের অনন্য দৃষ্টান্ত ফুটে ওঠে।
রথযাত্রাকে ঘিরে শহরের বিভিন্ন সড়কে ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে পরিবেশ। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উৎসবে অংশ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন ধর্মের মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতিরও প্রতীক।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সম্প্রীতি ও ঐক্যের এই বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তি, সহাবস্থান ও ভ্রাতৃত্ববোধের চর্চায় আরও এগিয়ে যাবে নারায়ণগঞ্জ।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন