নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর ও কাশীপুরের নরসিংপুর এলাকায় যৌথ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় মাদক কেনাবেচার অভিযোগে মোট আটজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল থেকে পরিচালিত এ অভিযানে পুলিশ প্রশাসনের যৌথ টিম অংশ নেয়।
অভিযান চলাকালে কাশীপুরের নরসিংপুর এলাকায় সানির কথিত মাদক আস্তানায় তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একই সঙ্গে ফতুল্লার মাসদাইর এলাকাতেও অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
পুলিশ জানায়, মাদক কেনাবেচার অভিযোগে উভয় এলাকা থেকে মোট আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন