সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া কেনেলপাড় এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ মেলা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
রোববার (১৯ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের সময় ঘটনাস্থলে গিয়ে তিনি এ নির্দেশ দেন।
এ সময় সড়কের ওপর মেলা বসানো দেখে দোকানিদের সঙ্গে কথা বলেন নাসিক প্রশাসক। দোকানিরা জানান, স্থানীয় মামুন ও জসিমকে প্রতিদিন ২০০ টাকা করে দিয়ে তারা সেখানে দোকান বসিয়েছেন। তবে ওই দুই ব্যক্তির পরিচয় সম্পর্কে তারা বিস্তারিত জানেন না বলে জানান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই মেলায় দুই শতাধিক দোকান রয়েছে। এতে সড়কে চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দোকানিদের দ্রুত দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, সড়কের ওপর আর কোনো মেলা বসতে দেওয়া হবে না। নির্দেশ অমান্য করে রাস্তা দখল করে দোকান বসালে পুলিশের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন