মরহুম হাজি গোলাম হোসেন সাহেবের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় হাজি গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আল আমিন ইকবাল তাঁর মরহুম পিতার জন্য সকলের কাছে দোয়া কামনা করে বক্তব্য রাখেন।
নাসির মাতবর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসাইন, মোতালেব মেম্বারসহ রামনগর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে মরহুম হাজি গোলাম হোসেন সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত সকলে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন