বি পি নিউজ ২৪

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সচেতনতামূলক উদ্যোগ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সচেতনতামূলক উদ্যোগ

ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মাননীয় প্রশাসকের নির্দেশক্রমে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে ১৭ নম্বর ওয়ার্ডের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এছাড়া শিক্ষার্থীদের নিজেদের পরিবার ও আশপাশের মানুষকেও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সচেতনতামূলক উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মাননীয় প্রশাসকের নির্দেশক্রমে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে ১৭ নম্বর ওয়ার্ডের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এছাড়া শিক্ষার্থীদের নিজেদের পরিবার ও আশপাশের মানুষকেও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার আহ্বান জানানো হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ