নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) দক্ষিণ শিয়াচরের আলহাজ্ব আলাতুন্নেসা জান্নাতুল বাকী জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বক্তব্যে সংসদ সদস্য বলেন, ফতুল্লার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং বিভিন্ন নাগরিক সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্টদের নিয়ে সমন্বিতভাবে কাজ চলছে। একই সঙ্গে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির মতো সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
পরে জুমার নামাজ শেষে এমপি আব্দুল্লাহ আল আমিন মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন