বি পি নিউজ ২৪

ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামি শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেপ্তার

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামি শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একাধিক মামলার আসামি শ্রমিক লীগ নেতা আব্দুর রাজ্জাক ওরফে টিক্কা (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেলে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার শৈলকুঁইড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক ওরফে টিক্কা ফতুল্লার দাপা শৈলকুঁইড়া এলাকার বাসিন্দা এবং গোলাপ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, টিক্কা স্থানীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশের ঘনিষ্ঠ সহযোগী ও তার ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, আব্দুর রাজ্জাক টিক্কার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে দাপা ইদ্রাকপুরের শৈলকুঁইড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামি শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একাধিক মামলার আসামি শ্রমিক লীগ নেতা আব্দুর রাজ্জাক ওরফে টিক্কা (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেলে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার শৈলকুঁইড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক ওরফে টিক্কা ফতুল্লার দাপা শৈলকুঁইড়া এলাকার বাসিন্দা এবং গোলাপ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, টিক্কা স্থানীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশের ঘনিষ্ঠ সহযোগী ও তার ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, আব্দুর রাজ্জাক টিক্কার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে দাপা ইদ্রাকপুরের শৈলকুঁইড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ