নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সীমানা বাড়ানোর প্রস্তাব নিয়ে অনুষ্ঠিত গণশুনানিতে ফতুল্লা ও আশপাশের পাঁচটি ইউনিয়ন পুরোপুরি সিটি করপোরেশনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণশুনানিতে ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর, কাশীপুর ও গোগনগর ইউনিয়নের মানুষ তাদের মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, কোনো ইউনিয়নের কিছু অংশ নাসিকে যুক্ত করলে একই এলাকার মানুষের মধ্যে সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে পার্থক্য তৈরি হতে পারে। তাই পাঁচটি ইউনিয়নের পুরো এলাকাকেই একসঙ্গে সিটি করপোরেশনের আওতায় আনার দাবি জানান তারা।
তারা আরও বলেন, এসব এলাকায় শিল্পকারখানা, রাস্তাঘাট ও নগর সুবিধার বিস্তার রয়েছে। তাই সিটি করপোরেশনে যুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা এসব ইউনিয়নের রয়েছে।
গণশুনানিতে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে এসব এলাকা সিটি করপোরেশনের আওতায় আসেনি। বর্তমানে পরিস্থিতি পরিবর্তন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন জনগণের মতামত বিবেচনা করে ইতিবাচক প্রতিবেদন দেবে।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, গণশুনানিতে অংশ নেওয়া মানুষের মতামতে পাঁচটি ইউনিয়নের পুরো এলাকাকে নাসিকের আওতায় আনার বিষয়ে আগ্রহ দেখা গেছে। বিষয়টি যাচাই করতে তদন্ত ও সরেজমিন পরিদর্শনের কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, সব নিয়ম মেনে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন