বি পি নিউজ ২৪

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে স্বাধীন (৩০) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্বাধীন নবীগঞ্জ অলিম্পিয়ার্ড এলাকার বাসিন্দা মো. বাদল মিয়ার ছেলে। তিনি একই এলাকার মো. সেলিম মিয়ার টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন। পেশাগত জীবনে তিনি নারায়ণগঞ্জের পাঠানটুলী এলাকার রাজ অ্যাপারেলসে কাজ করতেন।

পরিবারের সদস্যরা জানান, ছুটির দিনে ছোট ভাই শাহিদ (৯)-কে সঙ্গে নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যান স্বাধীন। এ সময় হঠাৎ নদীর স্রোতে তিনি তলিয়ে গেলে ছোট ভাই চিৎকার শুরু করে। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ডুবুরি দল অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নিহতের মামা মো. জাকির হোসেন জানান, স্বাধীন অল্প পরিমাণে সাঁতার জানতেন। গোসলের সময় নদীর স্রোতে পড়ে তিনি তলিয়ে যান বলে স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পেরেছেন।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে স্বাধীন (৩০) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্বাধীন নবীগঞ্জ অলিম্পিয়ার্ড এলাকার বাসিন্দা মো. বাদল মিয়ার ছেলে। তিনি একই এলাকার মো. সেলিম মিয়ার টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন। পেশাগত জীবনে তিনি নারায়ণগঞ্জের পাঠানটুলী এলাকার রাজ অ্যাপারেলসে কাজ করতেন।

পরিবারের সদস্যরা জানান, ছুটির দিনে ছোট ভাই শাহিদ (৯)-কে সঙ্গে নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যান স্বাধীন। এ সময় হঠাৎ নদীর স্রোতে তিনি তলিয়ে গেলে ছোট ভাই চিৎকার শুরু করে। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ডুবুরি দল অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নিহতের মামা মো. জাকির হোসেন জানান, স্বাধীন অল্প পরিমাণে সাঁতার জানতেন। গোসলের সময় নদীর স্রোতে পড়ে তিনি তলিয়ে যান বলে স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পেরেছেন।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ