বি পি নিউজ ২৪

জিয়া হলে শুরু সপ্তাহব্যাপী বৃক্ষমেলা, মিলছে নানা প্রজাতির গাছ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জিয়া হলে শুরু সপ্তাহব্যাপী বৃক্ষমেলা, মিলছে নানা প্রজাতির গাছ

সবুজায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শহরের চাষাঢ়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভায় জেলা প্রশাসক বলেন, বৃক্ষের সঙ্গে মানুষের পরিচয় ও ভালোবাসা বাড়াতে সবাইকে বৃক্ষমেলায় আসার আহ্বান জানান। তিনি বলেন, অনেকেই কয়েকটি পরিচিত গাছের নাম জানলেও অসংখ্য প্রজাতির গাছ সম্পর্কে ধারণা রাখেন না। তাই শিশু-কিশোরদের বিভিন্ন গাছের সঙ্গে পরিচিত করে তুলতে অভিভাবকদের মেলায় নিয়ে আসার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিক যদি অন্তত একটি করে গাছ রোপণ করেন, তাহলে দেশের বিপুল সংখ্যক মানুষ মিলে কোটি কোটি গাছ লাগাতে সক্ষম হবে। এতে বাংলাদেশকে আরও সবুজ করে গড়ে তোলা সম্ভব হবে।

ডিসি রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ ও শিল্পাঞ্চল হওয়ায় এখানে কার্বন নিঃসরণ ও তাপমাত্রার প্রভাব তুলনামূলক বেশি। এই পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের প্রয়োজন। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়েও বৃক্ষরোপণ কার্যক্রম বাড়াতে হবে।

তিনি জানান, জেলার বিভিন্ন স্থানে ইতোমধ্যে ব্যাপক বৃক্ষরোপণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউট সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং ভবিষ্যতেও এ উদ্যোগ চলমান থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সহকারী বন সংরক্ষক জান্নাতুল ফেরদৌসসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি খাজা হেছামউদ্দিন চিশতী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (নান্টু স্যার), রূপসী বাংলা নার্সারির মালিক ইমতিয়াজ ওমর সুমন, নির্বাহী সদস্য নুরুল ইসলাম, অর্থ সম্পাদক শাহাদাৎ ভাণ্ডারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেলা নার্সারি মালিক সমিতির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ বৃক্ষমেলায় ২৪টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। সপ্তাহব্যাপী এ মেলা চলবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জিয়া হলে শুরু সপ্তাহব্যাপী বৃক্ষমেলা, মিলছে নানা প্রজাতির গাছ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ