বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের লোগো তৈরির আহ্বান, বিজয়ীর জন্য পুরস্কার ঘোষণা

নবগঠিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের জন্য সৃষ্টিশীল ও যুগোপযোগী একটি লোগো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নারায়ণগঞ্জবাসীর সৃষ্টিশীল চিন্তার প্রতিফলন ঘটিয়ে মৌলিক ও নান্দনিক লোগো জমা দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবিত লোগোয় নারায়ণগঞ্জের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস ও উন্নয়নের সমন্বিত প্রতিফলন থাকতে হবে। লোগোটি অবশ্যই সম্পূর্ণ মৌলিক হতে হবে এবং নারায়ণগঞ্জবাসীর স্বপ্ন ও সম্ভাবনার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে হবে।

সংশ্লিষ্টরা জানান, অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত ও সৃষ্টিশীল অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর ও সময়োপযোগী লোগো নির্বাচন করা হবে। নির্বাচিত সেরা লোগোর নির্মাতাকে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

লোগো জমা দেওয়ার শেষ তারিখ ৬ আগস্ট ২০২৬।

লোগো জমা ও বিস্তারিত যোগাযোগের জন্য উপনগর পরিকল্পনাবিদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৮২৭৭০১০৪৫।

এ উদ্যোগে নারায়ণগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়নকে নান্দনিকভাবে তুলে ধরতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেছে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের লোগো তৈরির আহ্বান, বিজয়ীর জন্য পুরস্কার ঘোষণা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

নবগঠিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের জন্য সৃষ্টিশীল ও যুগোপযোগী একটি লোগো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নারায়ণগঞ্জবাসীর সৃষ্টিশীল চিন্তার প্রতিফলন ঘটিয়ে মৌলিক ও নান্দনিক লোগো জমা দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবিত লোগোয় নারায়ণগঞ্জের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস ও উন্নয়নের সমন্বিত প্রতিফলন থাকতে হবে। লোগোটি অবশ্যই সম্পূর্ণ মৌলিক হতে হবে এবং নারায়ণগঞ্জবাসীর স্বপ্ন ও সম্ভাবনার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে হবে।

সংশ্লিষ্টরা জানান, অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত ও সৃষ্টিশীল অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর ও সময়োপযোগী লোগো নির্বাচন করা হবে। নির্বাচিত সেরা লোগোর নির্মাতাকে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

লোগো জমা দেওয়ার শেষ তারিখ ৬ আগস্ট ২০২৬।

লোগো জমা ও বিস্তারিত যোগাযোগের জন্য উপনগর পরিকল্পনাবিদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৮২৭৭০১০৪৫।

এ উদ্যোগে নারায়ণগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়নকে নান্দনিকভাবে তুলে ধরতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেছে কর্তৃপক্ষ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ