বি পি নিউজ ২৪

নতুন কর ছাড়াই নাসিকের ইতিহাসে সর্বোচ্চ ১,০৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নতুন কর ছাড়াই নাসিকের ইতিহাসে সর্বোচ্চ ১,০৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

কোনো ধরনের নতুন কর আরোপ না করে ২০২৬-২৭ অর্থবছরের জন্য এক হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। বাজেটের আকার বিবেচনায় এটি সংস্থাটির প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত সবচেয়ে বড় বাজেট, যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১২টায় নগরভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বাজেট উপস্থাপন করেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এটি সিটি কর্পোরেশনের ১৫তম বাজেট এবং প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর তার প্রথম বাজেট ঘোষণা।

গত অর্থবছরে নাসিকের বাজেটের পরিমাণ ছিল ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকা। সে তুলনায় এবারের বাজেট কয়েকশ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে ঘোষিত ৮৭৯ কোটি টাকার বাজেট ছিল সর্বোচ্চ।

বাজেট ঘোষণার সময় সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম জানান, এবারও নাগরিকদের ওপর নতুন কোনো করের বোঝা চাপানো হয়নি। বরং ছাদবাগানকে উৎসাহিত করতে বিদ্যমান ২৭ শতাংশ গৃহকর রেয়াতের সঙ্গে আরও ২ শতাংশ ছাড় যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, এবারের বাজেটে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানির সরবরাহ, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম, খাল খনন ও পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে নাগরিক সেবার মান বাড়াতে বিভিন্ন খাতেও অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে প্রায় ৯৩০ কোটি টাকা। সব ব্যয় শেষে ১৩০ কোটির বেশি উদ্বৃত্ত রাখার পরিকল্পনার কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে।

বাজেটের অর্থায়ন প্রসঙ্গে প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, নিজস্ব রাজস্ব আয়কে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হলেও মোট আয়ের ৫২ শতাংশ বৈদেশিক সহায়তাপুষ্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে আসবে বলে হিসাব করা হয়েছে। একইভাবে মোট ব্যয়ের ৬৭ শতাংশও এসব প্রকল্পের আওতায় বাস্তবায়িত হবে।

তিনি আরও জানান, রাজস্ব আদায় বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্য বাস্তবায়নে রাজস্ব ব্যবস্থাপনা উন্নয়নে উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া পানি সরবরাহ খাতের আয়, সরকারি উন্নয়ন সহায়তা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থও বাজেট বাস্তবায়নের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে ধরা হয়েছে।

বাজেট বক্তব্যে প্রশাসক বলেন, অতীতে রাজনৈতিক দ্বন্দ্ব ও মতপার্থক্যের কারণে নারায়ণগঞ্জের উন্নয়ন অনেকাংশে বাধাগ্রস্ত হয়েছিল। তবে বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক, পরিচ্ছন্ন, ব্যবসাবান্ধব এবং শিক্ষা-সংস্কৃতিতে সমৃদ্ধ একটি নগরী হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর তৎকালীন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করে নাসিকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারিতে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। গত ছয় মাস ধরে তিনি এ দায়িত্ব পালন করছেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত হোসেন এবং নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নতুন কর ছাড়াই নাসিকের ইতিহাসে সর্বোচ্চ ১,০৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ