বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপির

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপির

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন মহানগর বিএনপির নেতারা।

শনিবার (১ আগস্ট) শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “নাসির উদ্দিন পাটোয়ারীকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলাম। সে যদি ভবিষ্যতে নারায়ণগঞ্জে পা দেওয়ার দুঃসাহস দেখায়, তাহলে আমরা তাকে প্রতিহত করব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ কেন, পৃথিবীর ইতিহাসেও এমন তিন প্রজন্মের রাষ্ট্রনায়ক রয়েছে—এমন উদাহরণ নেই। সেই তারেক রহমানকে নিয়ে সামান্য তেলাপোকা ও ছারপোকারা যদি কিছু বলে, আমাদের উচিত তাদের পা দিয়ে পিষে মেরে ফেলা।”

বক্তব্যের একপর্যায়ে রিপন দাবি করেন, “নাসির উদ্দিন পাটোয়ারী আগে আরএফএলের সেলস এক্সিকিউটিভ হিসেবে চাকরি করতেন। আমার কাছে সেই ছবিও আছে। তিনি লজিং মাস্টার ছিলেন। আসিফ, নাহিদ ও হাসনাতরা ৫ আগস্টের আগে কোথায় ছিল? তারা আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিল। ছাত্রলীগের ছত্রছায়া থেকে বের হয়ে আজ বড় নেতা সেজেছে। অথচ গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ত্যাগের কথা বিবেচনা করলে তাদের এসব বক্তব্য দেওয়ার সুযোগই থাকার কথা নয়।”

সমাবেশে বিএনপির নেতারা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি না করার আহ্বান জানান এবং রাজনৈতিক বক্তব্যে শালীনতা বজায় রাখার দাবি জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০১ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপির

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন মহানগর বিএনপির নেতারা।

শনিবার (১ আগস্ট) শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “নাসির উদ্দিন পাটোয়ারীকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলাম। সে যদি ভবিষ্যতে নারায়ণগঞ্জে পা দেওয়ার দুঃসাহস দেখায়, তাহলে আমরা তাকে প্রতিহত করব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ কেন, পৃথিবীর ইতিহাসেও এমন তিন প্রজন্মের রাষ্ট্রনায়ক রয়েছে—এমন উদাহরণ নেই। সেই তারেক রহমানকে নিয়ে সামান্য তেলাপোকা ও ছারপোকারা যদি কিছু বলে, আমাদের উচিত তাদের পা দিয়ে পিষে মেরে ফেলা।”

বক্তব্যের একপর্যায়ে রিপন দাবি করেন, “নাসির উদ্দিন পাটোয়ারী আগে আরএফএলের সেলস এক্সিকিউটিভ হিসেবে চাকরি করতেন। আমার কাছে সেই ছবিও আছে। তিনি লজিং মাস্টার ছিলেন। আসিফ, নাহিদ ও হাসনাতরা ৫ আগস্টের আগে কোথায় ছিল? তারা আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিল। ছাত্রলীগের ছত্রছায়া থেকে বের হয়ে আজ বড় নেতা সেজেছে। অথচ গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ত্যাগের কথা বিবেচনা করলে তাদের এসব বক্তব্য দেওয়ার সুযোগই থাকার কথা নয়।”

সমাবেশে বিএনপির নেতারা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি না করার আহ্বান জানান এবং রাজনৈতিক বক্তব্যে শালীনতা বজায় রাখার দাবি জানান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ