বি পি নিউজ ২৪

খানপুরে ফুটবল উৎসবের সমাপ্তি, চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দিলেন শা‌হেদ আহমেদ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খানপুরে ফুটবল উৎসবের সমাপ্তি, চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দিলেন শা‌হেদ আহমেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের খানপুরে জুনিয়র ফুটবল দল সিজন-১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব ও স্বপ্নের নারায়ণগঞ্জ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শা‌হেদ আহমেদ।

অনুষ্ঠানে তিনি তরুণদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। এ সময় তিনি খেলাধুলার চর্চা, শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

আয়োজকদের আন্তরিক প্রচেষ্টা এবং খেলোয়াড়, অতিথি ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০১ আগস্ট ২০২৬

খানপুরে ফুটবল উৎসবের সমাপ্তি, চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দিলেন শা‌হেদ আহমেদ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের খানপুরে জুনিয়র ফুটবল দল সিজন-১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব ও স্বপ্নের নারায়ণগঞ্জ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শা‌হেদ আহমেদ।

অনুষ্ঠানে তিনি তরুণদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। এ সময় তিনি খেলাধুলার চর্চা, শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

আয়োজকদের আন্তরিক প্রচেষ্টা এবং খেলোয়াড়, অতিথি ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ