নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকদ্রব্য সেবন, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়। আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন— ইকরাম (৩২), মো. কালা জাহাঙ্গীর (ইমরান) (২৪), মো. ইমন হোসেন (২৫), মো. মঙ্গল মিয়া (২৫), মো. রনি মিয়া (২৭) এবং মো. রহমত উল্লাহ (৩৫)। তাদের প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মো. মোমেন (৫৫)-কে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, মাদক একটি ব্যক্তি বা পরিবারের নয়, বরং পুরো সমাজের জন্য হুমকি। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় বা আপসের সুযোগ নেই বলেও জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়, মাদকমুক্ত রূপগঞ্জ গড়ে তুলতে আইনগত পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। এ কাজে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন