বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) ভোর ও সকালে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৫টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তেরামার্কেট এলাকায় অভিযান চালিয়ে মো. হাসান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সানারপাড় ঢাকা-চট্টগ্রাম ইনকামিং সড়কের বটতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে হালিমা আখতার (৪২) নামে এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) ভোর ও সকালে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৫টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তেরামার্কেট এলাকায় অভিযান চালিয়ে মো. হাসান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সানারপাড় ঢাকা-চট্টগ্রাম ইনকামিং সড়কের বটতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে হালিমা আখতার (৪২) নামে এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ