বি পি নিউজ ২৪

ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নতুন কমিটি ঘোষণা

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নতুন কমিটি ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর শাখার ২০২৭-২৮ মেয়াদের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম শিবু মার্কেটস্থ নগর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কমিটির নাম ঘোষণা করেন এবং নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আরিফুল ইসলাম বলেন, বৃহত্তর নারায়ণগঞ্জ মহানগরকে সুসংগঠিত করে ইসলামী আন্দোলনের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে হবে। তিনি সংগঠনের দায়িত্বশীলদের আমীরের আনুগত্য, সময় ও সম্পদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ সুলতান মাহমুদ। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর, প্রচার, অর্থ ও প্রকাশনা, প্রশিক্ষণ, দাওয়াহ, আইন ও মানবাধিকার, নির্বাচন, সমাজকল্যাণ, শিল্প ও বাণিজ্যসহ বিভিন্ন পদে মোট ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নতুন কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর শাখার ২০২৭-২৮ মেয়াদের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম শিবু মার্কেটস্থ নগর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কমিটির নাম ঘোষণা করেন এবং নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আরিফুল ইসলাম বলেন, বৃহত্তর নারায়ণগঞ্জ মহানগরকে সুসংগঠিত করে ইসলামী আন্দোলনের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে হবে। তিনি সংগঠনের দায়িত্বশীলদের আমীরের আনুগত্য, সময় ও সম্পদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ সুলতান মাহমুদ। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর, প্রচার, অর্থ ও প্রকাশনা, প্রশিক্ষণ, দাওয়াহ, আইন ও মানবাধিকার, নির্বাচন, সমাজকল্যাণ, শিল্প ও বাণিজ্যসহ বিভিন্ন পদে মোট ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ