জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
সোমবার (৩ আগস্ট) বিকেলে মহানগর বিএনপির উদ্যোগে শহরের খানপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাসাউর আশা।
মিছিলটি খানপুর থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু সড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুই নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ‘পাটোয়ারী ভূয়া’ ও ‘এনসিপি ভূয়া’ স্লোগানও শোনা যায়। পাশাপাশি বিএনপি ও দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে কটূক্তি বা আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তারা।
বিএনপির নেতারা বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে এনসিপির বক্তব্যের রাজনৈতিক জবাব দেওয়া হবে। তবে বিএনপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে অসম্মানজনক বা কটূক্তিমূলক মন্তব্য করা হলে তার প্রতিবাদ রাজপথেই অব্যাহত থাকবে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন