বি পি নিউজ ২৪

মা'দক ও কিশোর অ'পরাধ দমনে নারায়ণগঞ্জে সচেতনতামূলক সভা

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মা'দক ও কিশোর অ'পরাধ দমনে নারায়ণগঞ্জে সচেতনতামূলক সভা

মাদকমুক্ত ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জে মাদক নির্মূল এবং কিশোর অপরাধ দমন বিষয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) নগরীর গলাচিপা কলেজ রোড এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি ও কিশোর অপরাধ প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তরুণ প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং আয়োজক কমিটির সদস্যরা।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

মা'দক ও কিশোর অ'পরাধ দমনে নারায়ণগঞ্জে সচেতনতামূলক সভা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

মাদকমুক্ত ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জে মাদক নির্মূল এবং কিশোর অপরাধ দমন বিষয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) নগরীর গলাচিপা কলেজ রোড এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি ও কিশোর অপরাধ প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তরুণ প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং আয়োজক কমিটির সদস্যরা।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ