বি পি নিউজ ২৪

ছাত্রদলের বিপদ এখনো কাটেনি : নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা জব্বার

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ছাত্রদলের বিপদ এখনো কাটেনি : নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা জব্বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সংঘটিত সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর আবদুল জব্বার। মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আবদুল জব্বার দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ছাত্রশিবিরের সভাপতি ও জকসুর জিএস আব্দুল আলিম আরিফ, ছাত্রশক্তির সভাপতিসহ আরও অনেকে আহত হয়েছেন। একই ধরনের ঘটনার অভিযোগ তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও তুলে ধরেন। এছাড়া আহতদের ওপর ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালেও হামলার অভিযোগ করেন তিনি।

তিনি লেখেন, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো সংঘাত বা সহিংসতার স্থান নয়। এ ধরনের ঘটনা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার অনুকূল আবহ নষ্ট করে এবং অস্থিতিশীলতা সৃষ্টি করে।

ফেসবুক পোস্টে বিএনপি নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে আবদুল জব্বার বলেন, ছাত্রদলের সহিংসতা বা উসকানিমূলক কর্মকাণ্ড রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। অন্যথায় এর সুযোগ ‘ফ্যাসিবাদের দোসররা’ নিতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

ছাত্রদলের বিপদ এখনো কাটেনি : নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা জব্বার

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সংঘটিত সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর আবদুল জব্বার। মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আবদুল জব্বার দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ছাত্রশিবিরের সভাপতি ও জকসুর জিএস আব্দুল আলিম আরিফ, ছাত্রশক্তির সভাপতিসহ আরও অনেকে আহত হয়েছেন। একই ধরনের ঘটনার অভিযোগ তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও তুলে ধরেন। এছাড়া আহতদের ওপর ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালেও হামলার অভিযোগ করেন তিনি।

তিনি লেখেন, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো সংঘাত বা সহিংসতার স্থান নয়। এ ধরনের ঘটনা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার অনুকূল আবহ নষ্ট করে এবং অস্থিতিশীলতা সৃষ্টি করে।

ফেসবুক পোস্টে বিএনপি নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে আবদুল জব্বার বলেন, ছাত্রদলের সহিংসতা বা উসকানিমূলক কর্মকাণ্ড রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। অন্যথায় এর সুযোগ ‘ফ্যাসিবাদের দোসররা’ নিতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ