বি পি নিউজ ২৪

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে জেলা পুলিশের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস) তারেক আল মেহদীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর জুলাই গণঅভ্যুত্থানের বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, "জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁদের অসামান্য অবদান স্মরণ করছে। শহিদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা দেশ ও জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।"

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে জেলা পুলিশের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস) তারেক আল মেহদীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর জুলাই গণঅভ্যুত্থানের বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, "জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁদের অসামান্য অবদান স্মরণ করছে। শহিদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা দেশ ও জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।"

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ