বি পি নিউজ ২৪

শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে বিএনপি, নেতৃত্বে এমপি কালাম

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে বিএনপি, নেতৃত্বে এমপি কালাম

শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে বিএনপি, নেতৃত্বে এমপি কালাম

পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে কারখানা, যানবাহন কিংবা সরকারি সম্পদে হামলা ও ক্ষয়ক্ষতি ঠেকাতে সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের বিএনপি নেতারা। তাঁদের অভিযোগ, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনকে ব্যবহার করে একটি পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এ কর্মসূচিতে অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে আবুল কালাম বলেন, গত কয়েক দিন ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা চলছে। ডিসেম্বর মাসকে সামনে রেখে পরাজিত শক্তি ও গুপ্তচক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শ্রমিকদের পরিশ্রমী ও খেটে খাওয়া মানুষ উল্লেখ করে তিনি বলেন, তাঁদের ন্যায্য দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তবে শ্রমিক আন্দোলনের আড়ালে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়।

এমপি আবুল কালাম আরও বলেন, সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে বলে তাঁরা আশাবাদী। জনপ্রতিনিধি হিসেবে সোমবার থেকেই তাঁরা পরিস্থিতির ওপর নজর রাখছেন, যাতে কোনো পক্ষ পোশাক কারখানার ক্ষতি করতে না পারে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেন, তাঁরা কোনো নির্দিষ্ট মালিকের পক্ষে অবস্থান নেননি। শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখাই তাঁদের উদ্দেশ্য।

তিনি অভিযোগ করেন, শ্রমিকের ছদ্মবেশে কিছু ব্যক্তি বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনা ঘটাচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে প্রকৃত শ্রমিকদের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।

এর আগে সোমবার (২ নভেম্বর) ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেন। প্রায় চার ঘণ্টা ধরে চলা এ কর্মসূচিতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে বিকেল পাঁচটার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে কারখানা ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন বিএনপি নেতারা। এর আগে শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ষড়যন্ত্র রয়েছে—এমন অভিযোগ তুলে সোমবার ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে মিছিল করেন দলটির নেতাকর্মীরা। মিছিল থেকে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মঙ্গলবারের অবস্থান কর্মসূচিতে আবুল কাউসার আশা ছাড়াও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ এবং বিএনপি নেতা মনির হোসেন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে বিএনপি, নেতৃত্বে এমপি কালাম

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ