পোশাকশ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড গঠনে সরকারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন নারায়ণগঞ্জের রাজনৈতিক ও প্রশাসনিক সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে মাঠপর্যায়ে কাজ করছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) এ বিষয়ে দেওয়া বক্তব্যে জানানো হয়, শ্রমিকদের দাবি বিবেচনায় সরকারের নেওয়া উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্ট নেতারা। তাঁদের প্রত্যাশা, মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত শ্রমিক প্রতিনিধিরা গ্রহণ করেছেন। এর ফলে শ্রমিকেরা আন্দোলন থেকে সরে এসে স্বাভাবিক কর্মপরিবেশে ফিরেছেন।
শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার এ উদ্যোগে রয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব এবং মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান।
এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী সংগঠক মডেল মাসুদ, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরাও পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নেওয়ার পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শিল্পকারখানার উৎপাদন সচল রাখা জরুরি। এ ক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন