বি পি নিউজ ২৪

তোলারাম সংঘর্ষে পাঁচ দফা দাবি জানাল ছাত্র ফেডারেশন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তোলারাম সংঘর্ষে পাঁচ দফা দাবি জানাল ছাত্র ফেডারেশন

সরকারি তোলারাম কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সরকারি তোলারাম কলেজ শাখা। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত শিক্ষাঙ্গনে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানান ছাত্র ফেডারেশনের সরকারি তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম এবং সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা।

বিবৃতিতে তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং চার শহীদের স্মৃতিবিজড়িত তোলারাম কলেজে পেশিশক্তির প্রদর্শন, সহিংসতা ও রক্তপাতের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শহীদদের প্রত্যাশা ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও নিরাপদ শিক্ষাঙ্গন গড়ে তোলা। তাই এ ধরনের সহিংসতা সেই চেতনার পরিপন্থী।

তারা আরও বলেন, রাজনৈতিক বা আদর্শিক মতভেদ থাকতেই পারে, কিন্তু সেই মতভেদকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ানো, ক্যাম্পাসকে অস্থিতিশীল করা এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা শিক্ষার পরিবেশ নষ্ট করে এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, শিক্ষা প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক আধিপত্য বিস্তার বা শক্তি প্রদর্শনের স্থান নয়; বরং এটি মুক্তচিন্তা, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র। তাই ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

এ ঘটনায় পাঁচ দফা দাবি জানিয়ে ছাত্র ফেডারেশন বলেছে, নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর সমন্বয়ে ‘পরিবেশ পর্ষদ’ গঠন, দ্রুত ক্লাস-পরীক্ষার স্বাভাবিক কার্যক্রম চালু, পেশিশক্তি ও আধিপত্যের রাজনীতি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সব ছাত্রসংগঠনের মধ্যে সংযম, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

তোলারাম সংঘর্ষে পাঁচ দফা দাবি জানাল ছাত্র ফেডারেশন

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ