বি পি নিউজ ২৪

পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা : সাখাওয়াত

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা : সাখাওয়াত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেছেন, পাটোয়ারীরা এখন জনগণের চোখের কাঁটায় পরিণত হয়েছে এবং তাদের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান অভিযোগ করে বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়। তবে জনগণকে সঙ্গে নিয়ে সেই অপচেষ্টা প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে বিএনপি প্রস্তুত রয়েছে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে যাওয়ার সময় বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্ত্রীর মাথায় ছাতা ধরেছিলেন— এ ঘটনা নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে সাখাওয়াত বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা তাদের স্ত্রীকে পরিচয় করিয়ে দেন, যাতে মানুষ তাদের পারিবারিক আচরণ সম্পর্কে ধারণা পায়। অথচ বিরোধী দল, গুপ্ত সংগঠন ও এনসিপি নারীদের অবস্থানকে অস্বীকার করছে বলে তিনি অভিযোগ করেন।

বিরোধী দল ও এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন নিজেদের আচরণ সংযত রাখেন। বিএনপির নেতাকর্মীরা কোনো ধরনের খারাপ আচরণ করবে না উল্লেখ করে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, দেশের মানুষ তা বুঝতে পেরেছে এবং সেই চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।

সমাবেশে সাখাওয়াত আরও বলেন, তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। মাত্র পাঁচ-ছয় মাসের একটি সরকারের বিরুদ্ধে যেভাবে বক্তব্য দেওয়া হচ্ছে, তা গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির ও ফাতেহ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ এবং মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না প্রমুখ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা : সাখাওয়াত

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ