বি পি নিউজ ২৪

ফতুল্লায় ১০ পাতা হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোহন গ্রেপ্তার

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় ১০ পাতা হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোহন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১০ পাতা হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বুধবার (৫ আগস্ট) রাতে ফতুল্লা থানাধীন মাহমুদপুর সাকিনস্থ নিজাম উদ্দিন রোডের একটি ৭ তলা ভবনের পাশের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই আশীষ কুমার দাসের নেতৃত্বে একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তি হলেন ফতুল্লার ভূইঘর সরদার বাড়ি এলাকার মো. সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩৮)। তার কাছ থেকে ১০ পাতা হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির পূর্ববর্তী অপরাধের তথ্য যাচাই করে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

ফতুল্লায় ১০ পাতা হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোহন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১০ পাতা হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বুধবার (৫ আগস্ট) রাতে ফতুল্লা থানাধীন মাহমুদপুর সাকিনস্থ নিজাম উদ্দিন রোডের একটি ৭ তলা ভবনের পাশের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই আশীষ কুমার দাসের নেতৃত্বে একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তি হলেন ফতুল্লার ভূইঘর সরদার বাড়ি এলাকার মো. সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩৮)। তার কাছ থেকে ১০ পাতা হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির পূর্ববর্তী অপরাধের তথ্য যাচাই করে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ