নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য সেবন, সংরক্ষণ ও বিক্রির অপরাধে দুইজনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকার মো. আকবর হোসেন (২৬), তিনি তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এছাড়া মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদি এলাকার মো. সৌরভ হাসান (১৯)-কেও একই অপরাধে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন