নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত এ সাক্ষাৎপর্বে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ তাদের সমস্যা, অভিযোগ, পরামর্শ ও বিভিন্ন প্রয়োজনের বিষয় এমপির কাছে তুলে ধরেন।
এ সময় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন।
সাক্ষাৎপর্বে স্থানীয় বিভিন্ন এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন