বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ আইন কলেজের আকস্মিক পরিদর্শনে নবগঠিত এডহক কমিটি

নারায়ণগঞ্জ আইন কলেজের নবগঠিত এডহক কমিটি আকস্মিকভাবে কলেজ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে কমিটির সদস্যরা কলেজের একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, শ্রেণিকক্ষ, অফিস এবং সামগ্রিক শিক্ষার পরিবেশ ঘুরে দেখেন।

সোমবার(৩আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জ আইন কলেজের কার্যক্রম চলাকালীন সময়ে আকস্মিক পরিদর্শনে আসেন নবগঠিত এডহক কমিটি। এসময় নবগঠিত কমিটি কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কলেজের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত চাহিদা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।

পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনের সার্বিক বিষয়ে নারায়ণগঞ্জ আইন কলেজের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি এইচ আনোয়ার প্রধান বলেন, নারায়ণগঞ্জ আইন কলেজের একটি এডহক কমিটি দিয়েছে। এই এডহক কমিটির সভাপতি করা হয়েছে আমাকে এডহক কমিটি পাওয়ার পরে আজকে ৪দিন কাউকে না জানিয়ে দেখতে আসলাম কলেজের পরিবেশ পরিস্থিতি কেমন আছে-ক্লাসগুলো হয় কিনা কোন শিক্ষকরা কলেজে উপস্থিত থাকে এবং ক্লাস করে কোন কোন শিক্ষকরা উপস্থিত থাকে না ক্লাস করে না। কলেজের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে নিতান্তই গোপনে এসেছি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ কলেজের সার্বিক যে চিত্রটা আমি নিজে দেখে গেলাম, সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে অবশ্যই কথা বলব নারায়ণগঞ্জ কলেজের সার্বিক পরিস্থিতি নিয়ে নারায়ণগঞ্জ আইন কলেজের মঙ্গল কামনায় যেহেতু আমার স্বপ্ন ছিল। কারণ ২০২৪ সালের ৫ই আগষ্ট বড় বড় লোকেদের মাধ্যমে হয়নি সাধারণ মানুষের মাধ্যমে হয়েছে। নারায়ণগঞ্জ কলেজের কমিটিতে বহু কৃর্তিমান লোকেরা সভাপতি পদে ছিল তারা যতটুকু এই কলেজের উন্নায়ন করেছে তাদের প্রতি সম্মান রেখে বলছি আমরা এর থেকে আরও ব্যাপক উন্নত পরিসরে নারায়ণগঞ্জ কলেজের কার্যক্রমকে ত্বরান্বিত করব বেগবান করব।

এসময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ন কবির, নারায়ণগঞ্জ আইন কলেজের প্রভাষক এড.সালাউদ্দিন ভূইয়া সবুজ, শিক্ষক আবু রায়হান,রাসেল প্রধান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ আইন কলেজের আকস্মিক পরিদর্শনে নবগঠিত এডহক কমিটি

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ