‘অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে’— এই দাবিতে মিছিল ও সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।
আজ (বৃহস্পতিবার) সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, জনজীবনের সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। নিত্যপ্রয়োজনীয় বিষয়গুলোতে মানুষের ভোগান্তি কমাতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তারা।
এ সময় গণসংহতি আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন