বি পি নিউজ ২৪

ফতুল্লা থানা ছাত্রশক্তির দপ্তর সেল গঠন, দায়িত্বে অনন্ত ও সোহান

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লা থানা ছাত্রশক্তির দপ্তর সেল গঠন, দায়িত্বে অনন্ত ও সোহান

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি, ফতুল্লা থানা শাখার পূর্ণাঙ্গ দপ্তর সেল গঠন করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফতুল্লা থানা শাখার আহ্বায়ক মো. হাসান শিকদার, সদস্য সচিব সাইফুল জুলফায়েদ এবং মুখ্য সংগঠক আমিন আল রাব্বির অনুমোদনক্রমে নতুন এ দপ্তর সেল গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে অনন্ত শেখকে দপ্তর সম্পাদক এবং মো. সোহানকে উপ-দপ্তর সম্পাদক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন নূর আলম, মেহেদী হাসান ও মো. মারুফ।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত দপ্তর সেল সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

ফতুল্লা থানা ছাত্রশক্তির দপ্তর সেল গঠন, দায়িত্বে অনন্ত ও সোহান

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি, ফতুল্লা থানা শাখার পূর্ণাঙ্গ দপ্তর সেল গঠন করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফতুল্লা থানা শাখার আহ্বায়ক মো. হাসান শিকদার, সদস্য সচিব সাইফুল জুলফায়েদ এবং মুখ্য সংগঠক আমিন আল রাব্বির অনুমোদনক্রমে নতুন এ দপ্তর সেল গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে অনন্ত শেখকে দপ্তর সম্পাদক এবং মো. সোহানকে উপ-দপ্তর সম্পাদক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন নূর আলম, মেহেদী হাসান ও মো. মারুফ।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত দপ্তর সেল সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ