জুলাই শহীদ ও আহতদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভির উদ্যোগে বন্দরের প্রতিটি ওয়ার্ডে মাসব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৭ আগস্ট) বন্দরের বেশ কয়েকটি ওয়ার্ডে জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক রেদওয়ান শুভ, যুগ্ম সদস্য সচিব মাহাবুবর রহমান অভি, সদস্য মুশফিকুর রহমান সামী, মাহামুদুল ইসলাম ফাহিমসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, জুলাই শহীদ ও আহতদের স্মরণে মাসব্যাপী এ দোয়া মাহফিল কর্মসূচি বন্দরের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন