বি পি নিউজ ২৪

সহযাত্রী মানবকল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে উপহার

মানুষের পাশে থেকে সেবা, সহমর্মিতা ও উন্নয়নের মাধ্যমে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার লক্ষ্যে সামাজিক সংগঠন সহযাত্রী মানবকল্যান ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ই আগষ্ট) বিকেলে নগরীর শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস্যজীবী দল ফতুল্লা থানা কমিটির সংগ্রামী সদস্য সচিব নাসির উদ্দীন জাহান সাগর।

সহযাত্রী মানবকল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে এসময় ২৫জন অসহায় ও দুঃস্থ সাধারণ মানুষের মাঝে চাল, ডাল, তেল ও মিষ্টান্নসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় নাসির উদ্দীন জাহান সাগর বলেন, বাংলাদেশে হাজার হাজার সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। যারা সরকারের বিভিন্ন সংস্থার কাছ থেকে কোটি কোটি টাকা অনুদান নেয় কিন্তু তাদের মাঠ পর্যায়ে আর তেমন কোনো কার্যক্রম দেখা যায়না। কিন্তু আমরা আশা ও প্রত্যাশা করবো এই সহযাত্রী মানবকল্যান ফাউন্ডেশন সাধারণ মানুষের জন্য কাজ করবে এবং নিঃস্বার্থভাবে সেবা করবে। সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিকট এই সহযাত্রী মানবকল্যান ফাউন্ডেশনকে রাষ্ট্রের বিভিন্ন সংস্থাকে সহোযোগিতার আহ্বান জানাই।

নাসির উদ্দীন জাহান সাগর আরও বলেন, আমরা চাই, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেরে বাংলা একে ফজলুল হক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মতো এই সহযাত্রী মানবকল্যান ফাউন্ডেশন স্মৃতি হয়ে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরাফার ময়দানে নিম গাছ লাগিয়ে যেভাবে সে আলোচিত ও সম্মানিত হয়েছিল, ঠিক সেভাবেই এই সহযাত্রী মানবকল্যান ফাউন্ডেশন যেনো বাংলাদেশের মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে ইতিহাস হয়ে থাকে। 

সহযাত্রী মানবকল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাঈশা উম্মি'র সভাপতিত্বে এবং সহ-প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ এনায়েতুর রহমানের সার্বিক পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী নুরুজ্জামান খান, সমাজ সেবক এমডি নাসির উদ্দীন, এমডি মকবুল, মোঃ দুল্লাল, মোঃ নাফিজ ও মোঃ নাসির উদ্দীন তালুকদার সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

সহযাত্রী মানবকল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে উপহার

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ