বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে আটা-ময়দা মিল মালিকদের নতুন কমিটির অভিষেক

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত ত্রিবার্ষিক (২০২৬-২০২৯) কার্যকরী কমিটির অভিষেক ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আটা-ময়দা শিল্পের বিভিন্ন সমস্যা, গমের সরবরাহ নিশ্চিত করা এবং বাজার স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করেছেন ব্যবসায়ী নেতারা।

শনিবার দুপুরে শহরের নিতাইগঞ্জের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে নবনির্বাচিত সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক মোহাম্মদ সোহাগ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন মন্টু, সাধারণ সম্পাদক ইকবাল আলীসহ কমিটির সদস্যদের সম্মাননা দেওয়া হয়।

বিদায়ী সভাপতি জসিম উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ খান, হোসাইন বোখারীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, গমের সরবরাহে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়ে আটা-ময়দার বাজারে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ভোক্তাদেরও বাড়তি দামে পণ্য কিনতে হয়। তাই গমের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি প্রয়োজন।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, নারায়ণগঞ্জ থেকে দেশের চাহিদার প্রায় ৬০ শতাংশ আটা-ময়দা উৎপাদন হয়। এ শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের বড় বড় অনেক কোম্পানি নারায়ণগঞ্জে অবস্থিত উল্লেখ করে তিনি বলেন, একই সঙ্গে বিকেএমইএর গার্মেন্টস কারখানাগুলোর শ্রমিকদের আটা-ময়দার চাহিদার বড় একটি অংশও নারায়ণগঞ্জ থেকে পূরণ করা হয়।

তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি বাজারে আটা-ময়দার সরবরাহ স্বাভাবিক রাখা নতুন কমিটির অন্যতম অগ্রাধিকার। ভোক্তারা যাতে ন্যায্যমূল্যে পণ্য পান, সেদিকেও সংগঠনটি নজর রাখবে।

মোহাম্মদ সোহাগ আরও বলেন, গম আমদানি থেকে শুরু করে খালাস, মজুদ ও বাজারে সরবরাহ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কার্যকর নজরদারি থাকা প্রয়োজন। পরিকল্পিতভাবে গম মজুদ করে কৃত্রিম সংকট তৈরির কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য অটুট রাখা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং আটা-ময়দার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে আটা-ময়দা মিল মালিকদের নতুন কমিটির অভিষেক

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ